মানবসেবা, পশু-পাখির কল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও সমাজ উন্নয়নে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর কুড়িগ্রাম জেলা কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মীর হাসান মাহমুদ লিমনকে সভাপতি, শাওন আহম্মেদ লেবুকে সাধারণ সম্পাদক এবং মেরুনুজ্জাম চৌধুরী বাপ্পিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনের মূল লক্ষ্য মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও বিস্তৃত করা। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, পশু-পাখির সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করার পরিকল্পনা

তারা আরও বলেন, কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে। মানবতার কল্যাণে দল-মত নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন কমিটির নেতৃত্বে কুড়িগ্রাম জেলায় মানবিক ও সামাজিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে।