মানবসেবা, সামাজিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে স্বেচ্ছাসেবী কার্যক্রম জোরদারের উদ্যোগ
মানবকল্যাণ, সামাজিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর ঢাকা জেলা কমিটি প্রকাশ করা হয়েছে।
সংগঠনের প্রকাশিত আংশিক কমিটিতে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়েছে। এতে নেতৃত্বে রয়েছেন—
সভাপতি: মোঃ আঃ হাসনাত রানা
সিনিয়র সহ-সভাপতি: মোঃ সাদী
সাধারণ সম্পাদক: মোঃ শিহাব ফরাজী
সাংগঠনিক সম্পাদক: মোঃ ইমাম
কোষাধ্যক্ষ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক: মোঃ জাবের আল আসিফ
নবগঠিত ঢাকা জেলা কমিটির মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা সৃষ্টি, পরিবেশ রক্ষা, স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে কমিটির সদস্যরা কাজ করবেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, ঢাকা জেলা কমিটি গঠনের মাধ্যমে রাজধানীতে গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রমের নতুন অধ্যায়ের সূচনা হলো। পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী কমিটির অন্যান্য পদ পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাদের প্রত্যাশা, স্বেচ্ছাসেবীদের সম্মিলিত অংশগ্রহণে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মানবিক ও সামাজিক উদ্যোগ আরও কার্যকরভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।
“সেবা করি হৃদয় দিয়ে, সুস্থ করি সমাজকে”—এই প্রত্যয়কে সামনে রেখে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছে নবগঠিত ঢাকা জেলা কমিটি।