• ঢাকা, বাংলাদেশ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নির্মাণাধীন কারখানা থেকে যুবকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত গোপালগঞ্জকে মশকমুক্ত করতে পৌরসভার ‘জিরো টলারেন্স’: ছুটি বাতিল করে টানা ৩ মাসের স্পেশাল ড্রাইভ গোপালগঞ্জ বিদ্যালয়ের কমিটি গঠনে প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগ ঝিকরগাছায় সরকারি শিশু পরিবার (বালক)-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান  গোপালগঞ্জের মুকসুদপুরে ২ টি ডায়গনস্টিক সেন্টার বন্ধের চিঠি রৌমারীতে অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নাগেম্বরীর ১৩ নং বল্লভেরখাস ইউনিয়নে উন্নয়ন সহায়তা তহবিলের চার প্রকল্পের কাজ সম্পন্ন চিলমারী-রংপুর রমনা কমিউটার ট্রেনের কোচ থেকে বৈদ্যুতিক তার চুরির অভিযোগ

গোপালগঞ্জে নির্মাণাধীন কারখানা থেকে যুবকের মরদেহ উদ্ধার

লুৎফর সিকদার, গোপালগঞ্জ / ২ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে একটি নির্মাণাধীন কারখানার ভেতর থেকে ইমাম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে উলপুর বাজার পেরিয়ে কংশুর এলাকার ওই কারখানা থেকে মরদেহটি উদ্ধার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নিহত ইমাম গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। তাঁর বাবার নাম জানা যায়নি। তাঁর মা আছিয়া বেগম সৌদি আরবে থাকেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কংশুর এলাকায় একটি নির্মাণাধীন কারখানার ভেতরে ইমামকে গলায় দড়ি দেওয়া অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। খবর পেয়ে সংশ্লিষ্ট সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ইমামের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category