• ঢাকা, বাংলাদেশ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ বিদ্যালয়ের কমিটি গঠনে প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগ ঝিকরগাছায় সরকারি শিশু পরিবার (বালক)-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান  গোপালগঞ্জের মুকসুদপুরে ২ টি ডায়গনস্টিক সেন্টার বন্ধের চিঠি রৌমারীতে অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নাগেম্বরীর ১৩ নং বল্লভেরখাস ইউনিয়নে উন্নয়ন সহায়তা তহবিলের চার প্রকল্পের কাজ সম্পন্ন চিলমারী-রংপুর রমনা কমিউটার ট্রেনের কোচ থেকে বৈদ্যুতিক তার চুরির অভিযোগ রাজারহাটে ৮২ লাখ টাকার হাট, দোকানদার নেই-উদ্বোধনের কয়েক মাস পরও ফাঁকা শেড নির্মাণ শেষ, জমেনি ব্যবসা; সুফল পাচ্ছেন না ক্রেতা-বিক্রেতা গোপালগঞ্জ মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড বন্দবেড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুর আলম খান হিরো

ঝিকরগাছায় সরকারি শিশু পরিবার (বালক)-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি / ৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

যশোরের ঝিকরগাছায় সরকারি শিশু পরিবার (বালক)-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান ও ১৮ বছর উত্তীর্ণ নিবাসীদের বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সরকারি শিশু পরিবার (বালক), ঝিকরগাছা হলরুমে অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অধ্যবসায়, সততা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এবং সমাজ ও দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা সমাজসেবা অফিসার মো. তৌহিদুল ইসলাম। 

এসময় আরোবক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজের সহকারী অধ্যাপক মুহিদুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, নিবাসী শিক্ষক টিপু সুলতান, ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, সাবেক নিবাসী ছাত্র সাদ্দাম হোসেন, বিদায়ী নিবাসী তুহিন হোসেনসহ সরকারি শিশু পরিবারের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ৯জন কৃতি শিক্ষার্থীকে মেধা বৃত্তি এক লাখ ২৬ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি ১৮ বছর উত্তীর্ণ ৭জন নিবাসীদের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করে তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানানো হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category