• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভায় জনসমাগম, উপস্থিত পীর সাহেব চরমোনাই গোপালগঞ্জের ৬ জনকে কালিগঞ্জে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে আটক করেন পুলিশ কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা ‘সার চাওয়া কি আমাগরে অপরাধ?’—মামলার পর আতঙ্কে ভূরুঙ্গামারীর কৃষকেরা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক উলিপুরে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল, যেভাবে নেবেন

আবু বকর সিদ্দিক - ঢাকা প্রতিনিধি / ৪৮ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ অফার দিয়েছে গুগল। এই অফারের আওতায় শিক্ষার্থীরা ১২ মাসের জন্য বিনামূল্যে গুগল এআই প্রো এবং ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি গুগল এআই প্রো ও ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশনে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ও পাওয়া যাবে।

কারা পাবেন এই সুবিধা?

বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই অফারের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। এছাড়া নিজের একটি জিমেইল অ্যাকাউন্ট এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার প্রমাণ হিসেবে বৈধ শিক্ষার্থী পরিচয়পত্র বা সংশ্লিষ্ট নথি থাকতে হবে।

যেভাবে অফারটি নেবেন

প্রথমে ব্রাউজারে নিজের ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে লগইন করে গুগলের ‘Google One Student Offer’ পেজে প্রবেশ করতে হবে। এরপর ‘Get Student Offer’ অপশনে ক্লিক করে দেশ হিসেবে ‘Bangladesh’ নির্বাচন করতে হবে।

পরবর্তী ধাপে নিজের নাম ও বিশ্ববিদ্যালয়ের নাম দিতে হবে। এরপর শিক্ষার্থী পরিচয়পত্র অথবা সর্বশেষ সেমিস্টারের ফি পরিশোধের প্রমাণ হিসেবে পে-স্লিপের ছবি আপলোড করে আবেদন জমা দিতে হবে।

ডকুমেন্ট জমা দেওয়ার পর গুগল আবেদনকারীর তথ্য যাচাই করবে। যাচাই সম্পন্ন হলে অফারটি সক্রিয় করার পরবর্তী ধাপে যাওয়া যাবে।

পেমেন্ট কার্ড লাগবে কেন?

অফারটি বিনামূল্যে হলেও সাবস্ক্রিপশন সক্রিয় করার সময় একটি আন্তর্জাতিক পেমেন্ট সুবিধাযুক্ত কার্ড যোগ করতে হতে পারে। এ ক্ষেত্রে ব্যাংকের ডুয়াল-কারেন্সি ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়। কার্ডের আন্তর্জাতিক লেনদেন সুবিধা চালু থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।

অফারের শর্ত অনুযায়ী, ১২ মাসের ট্রায়াল মেয়াদে কোনো টাকা কাটা হবে না। তবে ট্রায়াল শেষে স্বয়ংক্রিয়ভাবে অর্থ কেটে নেওয়া এড়াতে মেয়াদ শেষ হওয়ার আগে সাবস্ক্রিপশনের শর্ত ও নবায়ন-সংক্রান্ত তথ্য দেখে নেওয়া উচিত।

শিক্ষার্থীদের জন্য কেন গুরুত্বপূর্ণ?

গুগলের এআই প্রো সুবিধার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনা, গবেষণা, কোডিং, তথ্য বিশ্লেষণ, গণিতের সমস্যা সমাধান এবং জটিল বিষয় সহজভাবে বোঝার কাজে এআই ব্যবহার করতে পারবেন। পাশাপাশি অ্যাসাইনমেন্ট, প্রতিবেদন, উপস্থাপনা, কুইজ ও বিভিন্ন কনটেন্টের খসড়া তৈরিতেও এটি সহায়ক হতে পারে।

অন্যদিকে ৪০০ জিবি ক্লাউড স্টোরেজের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় নথি, ছবি, ভিডিও ও অন্যান্য শিক্ষাসংশ্লিষ্ট ফাইল অনলাইনে সংরক্ষণ করতে পারবেন।

তবে অফারটির যোগ্যতা, মেয়াদ, সুবিধা ও পেমেন্ট-সংক্রান্ত শর্ত সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাই আবেদন করার আগে গুগলের অফিসিয়াল অফার পেজে সর্বশেষ শর্তগুলো দেখে নেওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category