• ঢাকা, বাংলাদেশ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ বিদ্যালয়ের কমিটি গঠনে প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগ ঝিকরগাছায় সরকারি শিশু পরিবার (বালক)-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান  গোপালগঞ্জের মুকসুদপুরে ২ টি ডায়গনস্টিক সেন্টার বন্ধের চিঠি রৌমারীতে অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নাগেম্বরীর ১৩ নং বল্লভেরখাস ইউনিয়নে উন্নয়ন সহায়তা তহবিলের চার প্রকল্পের কাজ সম্পন্ন চিলমারী-রংপুর রমনা কমিউটার ট্রেনের কোচ থেকে বৈদ্যুতিক তার চুরির অভিযোগ রাজারহাটে ৮২ লাখ টাকার হাট, দোকানদার নেই-উদ্বোধনের কয়েক মাস পরও ফাঁকা শেড নির্মাণ শেষ, জমেনি ব্যবসা; সুফল পাচ্ছেন না ক্রেতা-বিক্রেতা গোপালগঞ্জ মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড বন্দবেড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুর আলম খান হিরো

বন্দবেড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুর আলম খান হিরো

লিটন সরকার - রৌমারী প্রতিনিধি / ১৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ৩ নং বন্দবেড় ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য বিএনপি মনোনয়ন প্রার্থী নুর আলম খান হিরো নাম উঠে এসেছে। সামাজিক, শিক্ষামূলক, ক্রীড়া ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে স্থানীয়ভাবে তিনি আলোচনায় শীর্ষ রয়েছেন বলে জানা গেছে।

নুর আলম খান হিরো রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খান পাড়া / কুটিরচর গ্রামের আকবর খানের ২য় সন্তান। তিনি তিতুমীর কলেজ থেকে মাস্টার্স শেষ করছেন,ছাএ জীবন থেকেই রাজনৈতিকের সাথে জড়িত,বর্তমানে তিনি রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করতেছেন, এছাড়াও তিনি দক্ষিণ টাপুর চর দারুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষা, সামাজিক উন্নয়ন, ক্রীড়া ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে নুর আলম খান হিরোর সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রম এবং তরুণদের নিয়ে সামাজিক ও ক্রীড়া উদ্যোগে অংশগ্রহণের কারণে তিনি এলাকায় সক্রিয় হিসেবে পরিচিত। 

নির্বাচনকে ঘিরে বন্দবেড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএবপির মনোনয়ন সম্ভাব্য প্রার্থী গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা বাড়ছে। ফলে চেয়ারম্যান পদে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে স্থানীয় পর্যায়ে নানা হিসাব-নিকাশ চলছে।
নুর আলম খান হিরোর অনুসারীদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন সামাজিক ও শিক্ষাবান্ধব কাজে সহযোগিতা করে আসছেন। ইউনিয়নের শিক্ষা, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি ও তরুণদের কর্মসংস্থানসহ স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে তিনি কাজ করতে আগ্রহী বলেও জানান তাঁর অনুসারীরা। নুর আলম খান হিরো বলেন, দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত রয়েছি এবং দলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করেছি। দল যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি আশাবাদী। তবে ৩নং বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ পর্যন্ত কারা চেয়ারম্যান পদে প্রার্থী হবেন এবং দলীয়ভাবে কারা সমর্থন বা মনোনয়ন পাবেন, তা সংশ্লিষ্ট দল ও নির্বাচনী প্রক্রিয়ার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category