• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ভারতে পাচারের আগমুহূর্তে ভোমরা সীমান্ত থেকে গোপালগঞ্জের অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ১ গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক খামারি থেকে চশমা উপহার পেয়ে ফেসবুকে পোস্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামিলি কার্ড দিয়েছে- এস এম জিলানী (এম পি) কচাকাটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণ ও নুরানি ছবক অনুষ্ঠিত রৌমারীতে ৫৩ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুড়িগ্রাম সিটিজেন জার্নালিস্ট ক্লাবের কমিটি গঠন শাহীন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা চম্পা সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি: অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে পলাতক ঝিকরগাছায় জামায়াতের উদ্বেগেস্থানীয় সরকার নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি / ১২ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই লেখা সংবলিত পোস্টার লাগানোর অভিযোগে লিটন মন্ডল (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (১০অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা সদরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়। আটক লিটন মন্ডল গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম এলাকার নির্মল মন্ডলের ছেলে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিটন মন্ডল জেলা আওয়ামী লীগ গোপালগঞ্জের ব্যানারে ১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ‘ফাঁসি চাই’ লেখা-সংবলিত পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে প্রথমে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টারসহ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াদ মাহামুদ জানান, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category