• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামিলি কার্ড দিয়েছে- এস এম জিলানী (এম পি) কচাকাটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণ ও নুরানি ছবক অনুষ্ঠিত রৌমারীতে ৫৩ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুড়িগ্রাম সিটিজেন জার্নালিস্ট ক্লাবের কমিটি গঠন শাহীন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা চম্পা সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি: অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে পলাতক ঝিকরগাছায় জামায়াতের উদ্বেগেস্থানীয় সরকার নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  নায়কের হাট দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় ১৬ লাখ টাকার বিনিময়ে গোপনে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার অভিযোগ ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধ,গোডাউন ভেঙে ২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ চিলমারী উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৫৬ জন শিক্ষকের বরণ ও ৫ জন শিক্ষকের বিদায় অনুষ্ঠান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘিরে উত্তেজনা, দুই শিক্ষার্থীকে মারধর

কুড়িগ্রাম সিটিজেন জার্নালিস্ট ক্লাবের কমিটি গঠন

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম / ২৬ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নাগরিক সাংবাদিকতাকে সংগঠিত রূপ দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কুড়িগ্রাম সিটিজেন জার্নালিস্ট ক্লাব (কেসিজেসি)। আলোচনা সভার মধ্য দিয়ে ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলা গেটসংলগ্ন কেসিজেসি অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সিএসও হাবের সভাপতি সাইদা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুর রশিদ।

ঘোষিত কমিটিতে ভলেন্টিয়ার নিউজ২৪-এর চেয়ারম্যান এম. রশিদ আলী সভাপতি এবং চ্যানেল এস-এর প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ভোরের ডাকের জাকারিয়া মিঞা ও আসাদুজ্জামান।

কমিটির অন্যান্য পদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দৈনিক সরেজমিন বার্তায় কর্মরত চয়ন কুমার সেন ও মো. রাজু আহমেদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দি ফিন্যান্সিয়াল পোস্ট পত্রিকার জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ জয়, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. বজলুর জামান বিপ্লব এবং প্রচার সম্পাদক আলমগীর হোসেন আসিফ। এছাড়া কমিটির আরও বিভিন্ন পদে সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, ActionAid Bangladesh-এর সুশীল প্রকল্পের আওতায় বিজেইএমের মাধ্যমে নাগরিক সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই প্রশিক্ষণের পরই কুড়িগ্রামে এ ক্লাবের যাত্রা শুরু হলো।

‘সত্য, ন্যায় এবং জনস্বার্থ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ক্লাবটি কাজ করবে। সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখা, সত্য বস্তুনিষ্ঠ খবর তুলে ধরা এবং জনস্বার্থে কাজ করাই সংগঠনটির মূল লক্ষ্য।

নতুন কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, স্থানীয় পর্যায়ে নাগরিক সাংবাদিকতার চর্চা বাড়িয়ে তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা সঠিকভাবে সামনে আনতে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category