• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
চিলমারী উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৫৬ জন শিক্ষকের বরণ ও ৫ জন শিক্ষকের বিদায় অনুষ্ঠান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘিরে উত্তেজনা, দুই শিক্ষার্থীকে মারধর পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি কুড়িগ্রামে অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ নবীনদের পদচারণায় মুখর গোবিপ্রবি, বর্ণাঢ্য আয়োজনে বরণ প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে-এস এম জিলানী গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি! কচাকাটায় ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, গাছ পড়ে ক্ষতিগ্রস্ত একাধিক দোকান গোপালগঞ্জে শিক্ষকের ‘নির্যাতনে’ স্কুল ছাড়ল শিশু শিক্ষার্থী উলিপুরে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

চিলমারী উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৫৬ জন শিক্ষকের বরণ ও ৫ জন শিক্ষকের বিদায় অনুষ্ঠান

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি / ১৯ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৫৬ জন শিক্ষকের যোগদান উপলক্ষে বরণ ও ৫ জন শিক্ষকের চাকুরীর মেয়াদপূর্ণ হওয়ায় তাদের বিদায় অনুষ্ঠান গতকাল ০৮ /১০ /২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ,চিলমারী, কুড়িগ্রাম এর আয়োজনে নবীন শিক্ষকদের বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় অনুষ্ঠান-২০২৬, চিলমারী প্রাথমিক শিক্ষক মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ এখতেখার উদ্দিন (রাখি), সভাপতি ,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ,চিলমারী, কুড়িগ্রাম । প্রধান অতিথি ছিলেন জনাব মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, চিলমারী, কুড়িগ্রাম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চিলমারী , কুড়িগ্রাম, বিশেষ অতিথি ছিলেন মো: আফজাল হোসেন, ইন্সট্রাক্টর, ইউ. পি. ই. টি .সি, চিলমারী, কুড়িগ্রাম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুড়িগ্রাম ও চিলমারী শাখার শিক্ষক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নতুন ৫৬ জন শিক্ষককে ফুল ,ক্রেস্ট ও কলম দিয়ে বরণ করে নেয়া হয় ।
অবসরপ্রাপ্ত ০৫ জন শিক্ষককে ফুল , ক্রেস্ট,কলম দিয়ে বিদায় জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category