• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
চিলমারী উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৫৬ জন শিক্ষকের বরণ ও ৫ জন শিক্ষকের বিদায় অনুষ্ঠান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘিরে উত্তেজনা, দুই শিক্ষার্থীকে মারধর পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি কুড়িগ্রামে অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ নবীনদের পদচারণায় মুখর গোবিপ্রবি, বর্ণাঢ্য আয়োজনে বরণ প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে-এস এম জিলানী গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি! কচাকাটায় ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, গাছ পড়ে ক্ষতিগ্রস্ত একাধিক দোকান গোপালগঞ্জে শিক্ষকের ‘নির্যাতনে’ স্কুল ছাড়ল শিশু শিক্ষার্থী উলিপুরে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি / ২৬ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ঢাকা বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লা নবীন বরণ অনুষ্ঠানে বলেছেন, নবীনদের জন্য আজকে খুব আনন্দের দিন, আপনারা আজকে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে পদার্পণ করেছেন।

আমরা সবাই কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান।আর মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এসব বিশ্ববিদ্যালয়ে পড়ে।যারা সাবলম্বী পরিবারের সন্তান তারা দেশের বাইরে পড়াশোনা করতে চলে যায়। তাই আপনাদের প্রত্যেকটা দিনকে কাজে লাগেতে হবে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তাই আপনাদের সব বিষয়ে সজাগ থাকতে হবে। আজ আপনারা শিক্ষার্থী হলেও আগামীতে দেশ গড়ার কারিগর হবেন। আজ হতে অনেকেই আগামী ভবিষ্যৎ স্থির করবেন। আর নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখতে পারবেন।

শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীই আপনাদের সন্তানতুল্য। আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। এখানে বিভিন্ন মতের মানুষ থাকবে। কিন্তু কোন অবস্থায় যেন বিশ্ববিদ্যালয়ের পবিবেশ নষ্ট না হয়, সে বিষয়ে আপনাদের সজাগ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন।আপনারা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন তাহলে এ বিশ্ববিদ্যালয় দেশের একটি অন্যতম সনামধন্য বিশ্ববিদ্যালয় হবে।

তিনি আরো বলেন, ২০২৬ সালে অনুষ্ঠিত একটি সুষ্ঠু নির্বাচনে গোপালগঞ্জের মানুষ তিনটি আসনই বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। তাই আমাদেরও গোপালগঞ্জের মানুষের প্রতি অনেক দায়িত্ব রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে পূর্বে তিন হাজারের উপরে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেতেন। আর এখন মাত্র ১৫৫০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায়। আগামী সেশনে আমরা আশা করি পূর্বের ন্যায় ৩১০০ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।

ঠুনকো কোন বিষয় নিয়ে আপনারা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করবেন না। আপনাদের যে কোন ধরণের সমস্যা নিয়ে শিক্ষকদের সাথে আলোচনার মাধ্যমে নিরসন করার চেষ্টা করবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসার ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের এমপি ডাঃ কে.এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস. এম জিলানী, উপ-উপচার্য প্রফেসার ড. মোহাম্মদ আতাউর রহমান, ট্রেজারার ড. মো. খসরুল আলম, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category