কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও সংস্কারকাজে মোট ৩০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
২০২৫–২৬ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালন বাজেটের আওতায় পূর্ব সুখাতি বালিকা উচ্চ বিদ্যালয় ও আন্ধারীঝাড় বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য ১৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট পক্ষ জানায়, উভয় প্রতিষ্ঠানের বরাদ্দ অনুমোদনে ২৫-কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলামের সুপারিশ, উদ্যোগ ও ধারাবাহিক প্রচেষ্টা রয়েছে। বরাদ্দের অনুমোদন উপলক্ষে সংশ্লিষ্ট শিক্ষকদের হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হয়েছে।
এ বরাদ্দের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।