• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নেটিজেনদের জন্য এখন কুড়িগ্রামেই তৈরি হচ্ছে নানা ধরনের হ্যান্ডমেড পণ্য কুড়িগ্রাম কমিটি অনুমোদনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ক্ষোভ, ‘কমিটি থাকবে, কর্মী খুঁজে পাওয়া যাবে না’ নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০ লাখ টাকা বরাদ্দ শার্শায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, হেলপার নিহত! গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন গোপালগঞ্জ জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য কুড়িগ্রামে ২৮ লাখ টাকা নিয়ে লাপাত্তা বিএনপি নেতা সুলতান রৌমারীতে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের চিকিৎসায় সাহায্যের আবেদন রাজারহাটে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-২০২৬ নির্বাচিত মোঃ মোফাকখারুল ইসলাম বসুনিয়া

শার্শায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, হেলপার নিহত!

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি / ২১ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যান গাছের সঙ্গে ধাক্কা লেগে আরিফ হোসেন (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে নাভারণ-সাতক্ষীরা সড়কের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৬টার দিকে খাজুরা মসজিদের সামনে দিয়ে একটি কভার্ডভ্যান নাভারণের দিকে যাচ্ছিল। ভ্যানটিতে মুরগির বাচ্চা বহন করা হচ্ছিল। এ সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ডভ্যানটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং হেলপার আরিফ হোসেন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত আরিফকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

কাভার্ডভ্যানের চালক রানা জানান, তারা সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে নাভারণের উদ্দেশে আসছিলেন। পথে গাড়ি চলন্ত অবস্থায় ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে হেলপার আরিফ গুরুতর আহত হন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত কভার ভ্যানটি জব্দ করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের (ওসি) গোপাল কর্মকার জানায়, প্রাথমিকভাবে চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ যশোর হিম ঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category