• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নেটিজেনদের জন্য এখন কুড়িগ্রামেই তৈরি হচ্ছে নানা ধরনের হ্যান্ডমেড পণ্য কুড়িগ্রাম কমিটি অনুমোদনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ক্ষোভ, ‘কমিটি থাকবে, কর্মী খুঁজে পাওয়া যাবে না’ নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০ লাখ টাকা বরাদ্দ শার্শায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, হেলপার নিহত! গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন গোপালগঞ্জ জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য কুড়িগ্রামে ২৮ লাখ টাকা নিয়ে লাপাত্তা বিএনপি নেতা সুলতান রৌমারীতে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের চিকিৎসায় সাহায্যের আবেদন রাজারহাটে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-২০২৬ নির্বাচিত মোঃ মোফাকখারুল ইসলাম বসুনিয়া

রৌমারীতে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

লিটন সরকার (রৌমারী) প্রতিনিধি / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রৌমারীতে লাইসেন্সবিহীন ও অনুমোদনহীন সালেহা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ১০০ গজ দক্ষিণ দিকে বিজিবি ক্যাম্পের সামনে দীর্ঘদিন ধরে ‘সালেহা ডায়াগনস্টিক সেন্টার’ নামে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স বা অনুমোদনের কাগজপত্র দেখতে চাইলে স্বত্বাধিকারী মোঃ আবু হানিফ উজ্জল কোনো লাইসেন্স দেখাতে পারেননি। তিনি লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হাসান বলেন, ডায়াগনস্টিক সেন্টারটির বৈধ লাইসেন্স না থাকায় এটি সিলগালা করা হয়েছে। লাইসেন্স না পাওয়া পর্যন্ত এখানে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে না।

অভিযানকালে উপস্থিত স্থানীয় জনসাধারণ উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন। কয়েকজন অভিযোগ করেন, এলাকায় ভুয়া চিকিৎসকের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আরও খোঁজখবর নেওয়া প্রয়োজন।

এ ছাড়া একজন স্থানীয় ব্যক্তি অভিযোগ করে বলেন, রৌমারীতে বিভিন্ন চিকিৎসক ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের প্রচারে অতিরিক্ত মাইকিং করা হয়, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নানা ধরনের সমস্যা সৃষ্টি করছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ, স্বাস্থ্য বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category