• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের পর তিন বোনের পাশে উপজেলা প্রশাসন তিস্তা মহা পরিকল্পনা আমার জীবন সংগ্রামের একটি অংশ; ত্রাণ ও দুর্যোগমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সেক্রেটারির কবর জেয়ারত করেন জেলা পরিষদ প্রশাসক দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাদ্যে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত গোপালগঞ্জ পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত ৪৯ তম বিসিএসের গেজেটে গোপালগঞ্জে প্রার্থীর ৯ জন বাদ কুমিল্লায় জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার, সারের সরবরাহ নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে কুমিল্লায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা মতবিনিময় সাংবাদিক নেত্রী ফাতেমা আক্তারকে পিটিয়ে গুরুতর আহত, তীব্র নিন্দা কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

সংবাদ প্রকাশের পর তিন বোনের পাশে উপজেলা প্রশাসন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

স্বামী-সন্তানহীন তিন বোন। বয়সের ভার, অসুস্থতা ও প্রতিবন্ধিতার কারণে অন্যের সহায়তা ছাড়া তাঁদের চলাফেরাও কঠিন। জরাজীর্ণ একটি ঘরে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটছিল তাঁদের। তিন বোনের অসহায়ত্ব নিয়ে সংবাদ প্রকাশের পর তাঁদের পাশে দাঁড়িয়েছে নাগেশ্বরী উপজেলা প্রশাসন।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর পণ্ডিতপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের তিন মেয়ে মন্তনী বেওয়া (৭৯), বোছ বেগম (৭৫) ও তুলি বেগম (৫৫)। তাঁদের মধ্যে মন্তনী বেওয়ার কোমরের হাড় ভাঙা, বোছ বেগম শারীরিকভাবে অসুস্থ এবং তুলি বেগম বুদ্ধিপ্রতিবন্ধী।

গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘তিন বোনের নেই আপনজন, ভাঙা ঘরে অসহায় জীবন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি নাগেশ্বরী উপজেলা প্রশাসনের নজরে আসে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন বোনের বাড়িতে গিয়ে তাঁদের শুকনা খাবার ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রীজীব কুন্ডু ও সংবাদকর্মী মিজানুর।

স্থানীয়রা জানান, প্রায় ৩০ বছর ধরে তিন বোন একে অপরকে অবলম্বন করে জীবন কাটাচ্ছেন। তাঁদের নিয়মিত কোনো আয়ের উৎস নেই। জরাজীর্ণ ঘরে বসবাসের পাশাপাশি খাবার ও চিকিৎসার খরচ জোগাড় করতেও তাঁদের চরম কষ্ট হয়।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আলাউদ্দিন জানিয়েছিলেন, তিন বোনের জন্য প্রাথমিক আর্থিক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। বরাদ্দ পাওয়া গেলে তাঁদের ঘরের জন্য টিনসহ প্রয়োজনীয় উপকরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়রা জানান, তিন বোনের জন্য নিয়মিত খাদ্য ও চিকিৎসাসহ বসবাসের উপযোগী একটি নিরাপদ ঘরের ব্যবস্থা করা জরুরি। তাঁরা এ বিষয়ে উপজেলা প্রশাসনসহ সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category