কুড়িগ্রামের কচাকাটায় পুলিশের এক মাদকবিরোধী অভিযানে ৯৪ পিস ভারতীয় ইয়াবাসহ মোঃ সুমন মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১:০০ ঘটিকায় কচাকাটা থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল এই সফল অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানাধীন দুর্গম চর এলাকা নারায়ণগঞ্জ ইউনিয়নের বালাহাটে মাদকবিরোধী অভিযান চালানো হয়।
অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মোঃ সুমন মিয়াকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার কাছ থেকে তল্লাশি চালিয়ে ৯৪ পিস অবৈধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
কচাকাটা থানা পুলিশ জানায়, সীমান্তঘেঁষা ও দুর্গম এলাকা হওয়া সত্ত্বেও মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কচাকাটা থানা এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।