• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Headline
বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো নূরুল আমিন পেলেন নতুন ঘর, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভূরুঙ্গামারী – ঢাকাগামী বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। আয়োজনেঃ ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণ। ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই: ভূরুঙ্গামারীতে অন্তর ও মাসুদ গ্রেফতার চোরা-চালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লেংগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর রাজনীতিতে নতুন সমীকরণ: মিজানুর রহমান মিজানকে ঘিরে আলোচনা, পরিবর্তন নাকি রাজনৈতিক কৌশল? টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে মদ-গাঁজাসহ আটক ৪ কুড়িগ্রামে আত্মপ্রকাশ করলো ‘ভূমি মালিক সমিতি’ নেত্রকোণায় ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা, অংশ নেয় ড্রাক বাইক ও বিভিন্ন গাড়ি ০৩ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন আজিজুল হক আবির বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ

ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই: ভূরুঙ্গামারীতে অন্তর ও মাসুদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩৪ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ফেরদৌস রহমান অন্তর (২৮) ও মাসুদ মিয়া (২৫)। এ সময় তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মে সকাল ৮টা থেকে ১১টার মধ্যে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া এলাকার অটোরিকশা চালক মোঃ রকি মিয়া (১৯) যাত্রী পরিবহনের উদ্দেশ্যে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে নাগেশ্বরীর দিকে রওনা হন। পথে যাত্রীবেশে তিন ব্যক্তি তার অটোরিকশায় ওঠেন।

একপর্যায়ে তারা কৌশলে ঘুমের ওষুধ মিশ্রিত কোমল পানীয় পান করালে রকি মিয়া অচেতন হয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর নানা মোঃ রুস্তম আলী (৭৩) ভূরুঙ্গামারী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে একটি সংঘবদ্ধ অটোরিকশা চুরি ও ছিনতাইকারী চক্রের সন্ধান পাওয়া যায়, যারা যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকদের টার্গেট করে অপরাধ সংঘটিত করত।

তদন্তের ধারাবাহিকতায় ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এসআই (নিরস্ত্র) মোঃ জাহিদুল ইসলাম-এর নেতৃত্বে গত ১২ জুন রাত ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার থানাঘাট এলাকার খয়বর মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চক্রের মূলহোতা ফেরদৌস রহমান অন্তর ও তার সহযোগী মাসুদ মিয়াকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া এলাকার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত চক্রের অপর সদস্য মমিনুর রহমান (২৭) পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানিয়েছেন, ছিনতাই করা অটোরিকশাটি তারা নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজারের একটি শোরুমে বিক্রি করেন। অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ চুরি ও ছিনতাই-সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপর আসামিদের গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category