• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Headline
চোরা-চালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লেংগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর রাজনীতিতে নতুন সমীকরণ: মিজানুর রহমান মিজানকে ঘিরে আলোচনা, পরিবর্তন নাকি রাজনৈতিক কৌশল? টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে মদ-গাঁজাসহ আটক ৪ কুড়িগ্রামে আত্মপ্রকাশ করলো ‘ভূমি মালিক সমিতি’ নেত্রকোণায় ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা, অংশ নেয় ড্রাক বাইক ও বিভিন্ন গাড়ি ০৩ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন আজিজুল হক আবির বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ জাতীয় ছাত্রশক্তি নেত্রকোণা জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ফুলবাড়ীর কৃতি সন্তান আব্দুল্লাহ আল মামুন স্টার্টআপ, সাইন্স প্রোজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেচিং প্রোগ্রামে ১ম স্থানে চিলমারী সিনিয়র আলিম মাদরাসা

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে মদ-গাঁজাসহ আটক ৪

মোঃ লাবিব হাসান - টাঙ্গাইল জেলা প্রতিনিধি / ৫০ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ, মদ তৈরির উপকরণ ও গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সদর উপজেলার পারদিঘলিয়া রবিদাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে আঞ্জলী রবিদাস (৪৯) নামে এক নারীর বাড়ি থেকে ৬০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির প্রায় এক হাজার লিটার উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে সদর উপজেলার কান্দাপাড়া চার রাস্তার মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এছাড়া টাঙ্গাইল জেলা কারাগারে এক বন্দির সঙ্গে দেখা করতে এসে ১০ গ্রাম গাঁজাসহ মো. আজমীর (২৮) নামে এক ব্যক্তি আটক হন। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category