• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থ আত্মসাতের অভিযোগে নিজের নাম জড়ানোকে ‘অপপ্রচার’ দাবি শাহজালাল সবুজের জাবেদা ফি নিয়ে বিরোধের জেরে কুড়িগ্রাম সাব-রেজিস্ট্রি অফিসে হামলার অভিযোগ, আহত নকলনবিশ কলমাকান্দায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণা সদর উপজেলার দুগিয়া বাজারে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা এনআইডি বানানোর কথা বলে মামাতো বোনকে ধর্ষণের অভিযোগ ১১ বছরের শিশুকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন খালু প্রীতি ম্যাচে মাঠেই ঝরল তরুণ ফুটবলারের প্রাণ, গুলিতে নিহত সাও পাওলোর সাবেক অনূর্ধ্ব-১৫ খেলোয়াড় জ্বালানি সংকট ও ব্যাংকে টাকা নেই, দেশে চলছে দলীয় সন্ত্রাস – নাসীরুদ্দীন পাটোয়ারী ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: জামায়াত আমির

জাবেদা ফি নিয়ে বিরোধের জেরে কুড়িগ্রাম সাব-রেজিস্ট্রি অফিসে হামলার অভিযোগ, আহত নকলনবিশ

কুড়িগ্রাম প্রতিনিধি / ১০ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রাম জেলা সাব-রেজিস্ট্রি অফিসে জাবেদা ফি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নকলনবিশ মো. মমিনুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। প্রথমে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২ আগস্ট) জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ অনুযায়ী, সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত কয়েকজন ব্যক্তির সঙ্গে জাবেদা ফি নির্ধারণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একপর্যায়ে কথা-কাটাকাটির পর সংঘর্ষের ঘটনা ঘটে, এতে মমিনুল ইসলাম আহত হন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ফি নির্ধারণকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে আহত মমিনুল ইসলামের হাতে ভাঙন এবং মাথায় আঘাত লাগে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রার মো. রুহুল কুদ্দুস বলেন, জাবেদা ফি নিয়ে একটি বিরোধ চলছিল এবং বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছিল। এর মধ্যেই হামলার ঘটনা ঘটে। তিনি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান।

ঘটনার পর আহতের পরিবার ও সহকর্মীরা দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category