• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কুড়িগ্রামে ভাঙা বাঁশের সাঁকোয় দুর্ভোগে আট গ্রামের মানুষ, ঝুঁকি নিয়ে পারাপার টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গ্রীন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন মিলি কায়কোবাদ নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার রৌমারীতে ২ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড উলিপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন জয় বাংলা শ্লোগান ৯ শিক্ষার্থীকে টিসি কুড়িগ্রামে ১০১ পিস ইয়াবাসহ জাসাস নেতা লুৎফর গ্রেপ্তার

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

লাবিব হাসান - টাঙ্গাইল জেলা প্রতিনিধি / ২১ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলের সদর ও ভূঞাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) টাঙ্গাইল সদর ও ভূঞাপুর উপজেলার কাগমারা কাঁঠালবাগান, কান্দাপাড়া রবিদাসপাড়া, কান্দাপাড়া মাজার গেট এবং আগতেরিল্লা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬০ গ্রাম গাঁজা, ০.৫০ গ্রাম হেরোইন ও ২৫০ মিলিলিটার চোলাই মদ জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভূঞাপুর উপজেলার আগতেরিল্লা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মো. নয়ন উদ্দিন (৬৫), টাঙ্গাইলের কাগমারা কাঁঠালবাগান এলাকার দানেজ আলীর ছেলে মো. হালিম মিয়া (৪২), সন্তোষ পুরানপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে লাল চান মিয়া (৩৫) এবং কলেজপাড়া এলাকার মৃত মীর আলী মন্ডলের ছেলে মো. সালমান আলী মন্ডল (২৬)।

অভিযান-পরবর্তী ভ্রাম্যমাণ আদালতে মো. নয়ন উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, মো. হালিম মিয়াকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, লাল চান মিয়াকে ১০ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং মো. সালমান আলী মন্ডলকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহা, মো. সাইফুর রহমান ও উপপরিদর্শক তপু খান আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। পরে টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিব হাসান এবং ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অধিদপ্তর নিয়মিত কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category