• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কুড়িগ্রামে ভাঙা বাঁশের সাঁকোয় দুর্ভোগে আট গ্রামের মানুষ, ঝুঁকি নিয়ে পারাপার টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গ্রীন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন মিলি কায়কোবাদ নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার রৌমারীতে ২ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড উলিপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন জয় বাংলা শ্লোগান ৯ শিক্ষার্থীকে টিসি কুড়িগ্রামে ১০১ পিস ইয়াবাসহ জাসাস নেতা লুৎফর গ্রেপ্তার

রৌমারীতে ২ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের রৌমারীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ২ পিস ইয়াবাসহ মোঃ আল ইসলাম দিপু (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) রাত ৭ টার দিকে রৌমারী থানার জরুরি ডিউটি পার্টি থানা এলাকায় দায়িত্ব পালনকালে রৌমারী উপজেলার রিফাত বাস কাউন্টারের পিছন থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ আল ইসলাম দিপু গাজীপুর জেলার গাজীপুর সদর থানার খাইলকুর গ্রামের বিপ্লব হোসেনের ছেলে।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। রৌমারীকে মাদকমুক্ত রাখতে আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী—কাউকেই ছাড় দেওয়া হবে না


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category