• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভায় জনসমাগম, উপস্থিত পীর সাহেব চরমোনাই গোপালগঞ্জের ৬ জনকে কালিগঞ্জে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে আটক করেন পুলিশ কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা ‘সার চাওয়া কি আমাগরে অপরাধ?’—মামলার পর আতঙ্কে ভূরুঙ্গামারীর কৃষকেরা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক উলিপুরে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

ঠোঁট ও তালুকাটা শিশুদের জন্য বিনামূল্যে অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধন

/ ৪৮ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জন্মগত ঠোঁট ও তালুকাটা সমস্যায় আক্রান্ত শিশুদের জন্য সরকারি কর্মচারী হাসপাতালে বিনামূল্যে বিশেষ অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ।

শনিবার (১৮ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাপী প্রতি ৫০০ থেকে ৬০০ নবজাতকের মধ্যে একজন ঠোঁট বা তালুকাটা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। বাংলাদেশে প্রতিবছর প্রায় ৫ হাজার শিশু এ ধরনের জন্মগত সমস্যার সম্মুখীন হয়।

তিনি বলেন, “একটি সফল অস্ত্রোপচার শুধু একটি মুখ নয়, বরং একটি পুরো জীবন বদলে দিতে পারে।”

উদ্বোধন শেষে উপদেষ্টা জানান, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার দেশের উপজেলা হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার কাজ শুরু করেছে।

এছাড়া বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং সরকারি কর্মচারী হাসপাতালের সব কার্যক্রম ধাপে ধাপে ডিজিটালাইজড করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, জন্মগত ঠোঁট ও তালুকাটা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো অস্ত্রোপচার নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে।

অনুষ্ঠান শেষে সরকারি কর্মচারী হাসপাতালের নতুন কল সেন্টারেরও উদ্বোধন করেন জনপ্রশাসন উপদেষ্টা। এ সময় জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category