• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ইবলিশ আল্লাহর ইবাদতকারী ও জ্ঞানী ছিল, কিন্তু শয়তান হলো কেন? গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠনের মাসব্যাপী সদস্য সংগ্রহ অভিযান নাগেশ্বরীর গোলেরহাট ফাজিল মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবা সহ ছাত্রদল নেতা গ্রেফতার গোপালগঞ্জে মটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়েছে ডেঙ্গু মশাকে ‘বেয়াদব’ বললেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মোঃ আজমুল হক গোপালগঞ্জে কলেজ ছাত্র হত্যা মামলার প্রধান আসমী গ্রেফতার

ডেঙ্গু মশাকে ‘বেয়াদব’ বললেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মোঃ আজমুল হক

সাইফুল ইসলাম - গোপালগঞ্জ প্রতিনিধি / ২১ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গু মশাকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মোঃ আজমুল হক বলেছেন, এডিস মশা আগে দিনে কামড়ালেও এখন রাতে কামড়াচ্ছে। তাই ডেঙ্গু থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে।

জেলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু সম্পর্কে মানুষ কে সচেতন করতে রবিবার সকাল থেকে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দেশব্যাপী ৩ মাস মেয়াদি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এডিশ মশা আগে স্বচ্ছ পানিতে জন্মালেও এখন ময়লা পানিতেও জন্মাচ্ছে। তাই সবাইকে নিজ আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি সকলে মিলে ডেঙ্গু মোকাবেলায় কাজ করতে হবে।

জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানের সভাপতিত্বে এসময় সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশীদ , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category