• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী সংকটে কুড়িগ্রামের মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী স্থানীয়দের অভিযোগ মানবসেবায় নতুন প্রত্যয়, GREEN LIFE SOCIAL WELFARE FOUNDATION-এর কেন্দ্রীয় কমিটি প্রকাশ চিলমারীর রানিগঞ্জে মেম্বার পদে আলোচনায় এম.এম.এইচ. মুকুল মন্ডল। স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিপ্লব: শীগ্রই যাত্রা শুরু করছে প্রিমিয়াম ‘আল-নোভা হিল ফিজিওথেরাপি অ্যান্ড লাইফ কেয়ার’ মানবিক সমাজ গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে ‘GREEN LIFE SOCIAL WELFARE FOUNDATION’ কাশিপুরে মাদকবিরোধী অভিযান, ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ কাশিপুরে মাদকবিরোধী অভিযান, ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, দুই যুবককে থানায় দিল স্থানীয়রা :- ইয়াবাসহ মঞ্জিল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী আটক চিলমারীতে দিন দুপুরে বাড়িতে হামলায় আটক -১

তারেক রহমান ক্ষমতায় থাকবেন না, পতন শুরু হয়ে গেছে: পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদন / ৩৮ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জন্য ইতিবাচক কিছু দিতে পারবেন না এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ নেই। তিনি বলেন, “ভবিষ্যৎ কেবল বাংলাদেশের জনগণের। তারেক রহমান ক্ষমতায় থাকবেন না, তার পতন ইতোমধ্যে শুরু হয়ে গেছে।”

বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত ১১-দলীয় জোটের সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শেখ হাসিনার মতোই জনগণ একদিন তারেক রহমানেরও বিচার করবে। এখানে কোনো ধরনের নেগোসিয়েশন (আপস) হবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নের মাধ্যমেই আমরা এগিয়ে যাব। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের সংগ্রাম অব্যাহত থাকবে।”

সমাবেশে ১১-দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, রাজনৈতিক সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category