• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী সংকটে কুড়িগ্রামের মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী স্থানীয়দের অভিযোগ মানবসেবায় নতুন প্রত্যয়, GREEN LIFE SOCIAL WELFARE FOUNDATION-এর কেন্দ্রীয় কমিটি প্রকাশ চিলমারীর রানিগঞ্জে মেম্বার পদে আলোচনায় এম.এম.এইচ. মুকুল মন্ডল। স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিপ্লব: শীগ্রই যাত্রা শুরু করছে প্রিমিয়াম ‘আল-নোভা হিল ফিজিওথেরাপি অ্যান্ড লাইফ কেয়ার’ মানবিক সমাজ গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে ‘GREEN LIFE SOCIAL WELFARE FOUNDATION’ কাশিপুরে মাদকবিরোধী অভিযান, ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ কাশিপুরে মাদকবিরোধী অভিযান, ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, দুই যুবককে থানায় দিল স্থানীয়রা :- ইয়াবাসহ মঞ্জিল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী আটক চিলমারীতে দিন দুপুরে বাড়িতে হামলায় আটক -১

দিল্লির প্রেসক্লাবে মোদিকে পূজা, মন্দির নির্মাণের ঘোষণা!

আন্তর্জাতিক / ২৯ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতির সামনে পূজা করেছেন তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে মোদির ছবি সংবলিত একটি কার্ডবোর্ড রাখা হয়। এ সময় ‘জয় জয় মোদি’ ও ‘হর হর মোদি’ স্লোগান দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া–এর প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে নরেন্দ্র মোদিকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সদস্যরা। মন্দির নির্মাণের জন্য যে এলাকা নির্ধারণ করা হয়েছে, সেখানেই বৃহস্পতিবার পূজার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের নেতা ড. রাজন সিং ও মহামণ্ডলেশ্বর বৈভবী মহারাজ উপস্থিত ছিলেন।

আয়োজকেরা কর্মসূচিটির নাম দিয়েছেন ‘শ্রী মোদি চালিশা’। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত ‘হনুমান চালিশা’র আদলে এ নামকরণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মোদির পূজার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। একই সঙ্গে জীবিত একজন রাজনৈতিক নেতার প্রতিকৃতির সামনে ধর্মীয় আচার আয়োজন এবং তাঁকে উৎসর্গ করে মন্দির নির্মাণের ঘোষণাকে ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আয়োজন নিয়ে প্রেস ক্লাবের ব্যাখ্যা

তবে এ আয়োজনের সঙ্গে প্রেস ক্লাব অব ইন্ডিয়ার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানায়, তাদের প্রাঙ্গণে এমন একটি অনুষ্ঠানের ছবি ও ভিডিও কর্তৃপক্ষের নজরে এসেছে। তবে আয়োজনটির সঙ্গে প্রেস ক্লাবের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না।

কর্তৃপক্ষের ভাষ্য, আয়োজকেরা সংবাদ সম্মেলন করার কথা বলে প্রেস ক্লাবের একটি হল ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেখানে সংবাদ সম্মেলনের পরিবর্তে পূজার আয়োজন করা হয়।

বিষয়টি জানতে পেরে প্রেস ক্লাব কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। তাদের দাবি, এ ধরনের আয়োজন হল ভাড়ার চুক্তির শর্তের সরাসরি লঙ্ঘন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারতের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category