• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রাম পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা মোঃ মাসুম মিয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ‘প্রথম টিভি’র চেয়ারম্যান মোঃ মোহতাসিম বিল্লাহ এনসিপি ও জাতীয় যুবশক্তি থেকে পদত্যাগ করলেন এম. রশিদ আলী শেষ মুহূর্তের পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় ভালো নেই কামারপল্লী, ঈদ সামনে রেখেও কাজ কম ভূরুঙ্গামারীর কামারদের কুড়িগ্রাম পার্লামেন্টের নাগরিক সংলাপ অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু কুড়িগ্রাম জেলা বিএনপি’র প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগটি ভিত্তিহীন। ৭ বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের মামলা আইনের শাসন কোথায় কুড়িগ্রামে ল্যাম্পপোস্ট বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নাগেশ্বরীতে স্বেচ্ছাসেবক দল নেতা আরিফের ওপর যুবলীগ কর্মীর হামলার অভিযোগ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ৩৫ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ হোসেনসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ ২০২৬ (মঙ্গলবার) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে নাগেশ্বরী উপজেলা সদর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন রায়গঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ হোসেন। পথে রায়গঞ্জ ইউনিয়নের বোর্ডের বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা যুবলীগ কর্মী দেলোয়ার হোসেন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
ছিনতাই ও আহতের অভিযোগ
অভিযোগ রয়েছে, হামলাকারীরা আরিফ হোসেনকে বেধড়ক মারধর করে এবং তার কাছে থাকা নগদ ১ লাখ ৫১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় আরিফের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলায় আরিফ হোসেনসহ মোট তিনজন গুরুতর আহত হন।
পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নাগেশ্বরী সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category