• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বাকি ৪৫ হাজার টাকা যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি পলাতক কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক পথ ভুলে উলিপুরের চাঁদনী বজরায় লালমনিরহাটের আব্দুল গফুর, স্বজনদের সন্ধান কামনা কুড়িগ্রামে শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবা অফিসের সেমিনার ‘তথ্য জানি অধিকার মানি’-প্রতিপাদ্যে কুড়িগ্রামে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে ক্যাম্পেইন রৌমারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন! বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত- এসএম জিলানী ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর

নেত্রকোণায় ‘Strengthening VBD – Connecting the Dots’ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কামরুন্নাহার সুইটি, (নেত্রকোনা) প্রতিনিধি / ১৫২ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

Volunteer for Bangladesh (VBD) নেত্রকোণা জেলার উদ্যোগে দিনব্যাপী ‘Strengthening VBD – Connecting the Dots’ শীর্ষক ওরিয়েন্টেশন ও সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) আয়োজিত এ প্রশিক্ষণে নেত্রকোণা জেলার ১০টি উপজেলার স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল নতুন ও বিদ্যমান স্বেচ্ছাসেবকদের JAAGO Foundation এবং Volunteer for Bangladesh (VBD)-এর লক্ষ্য, উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো ও কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদান।

দিনব্যাপী প্রশিক্ষণে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও কর্তব্য, নেতৃত্ব বিকাশ, কার্যকর দলগত কাজ, যোগাযোগ দক্ষতা এবং কমিউনিটি-ভিত্তিক সামাজিক উদ্যোগ বাস্তবায়ন বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন VBD ময়মনসিংহ বিভাগের ভাইস প্রেসিডেন্ট (Monitoring & Evaluation) লুৎফর রহমান এবং কমিউনিকেশন সেক্রেটারি সারোয়ার হোসেন। এছাড়া VBD নেত্রকোণা জেলা বোর্ডের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও সাংগঠনিক দিকনির্দেশনা অংশগ্রহণকারীদের সঙ্গে ভাগাভাগি করেন।

প্রশিক্ষণের সমাপনী পর্বে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের শপথ পাঠ করানো হয় এবং সমাজসেবামূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, এ ধরনের ওরিয়েন্টেশন নতুন স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি, জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় জোরদার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও মানবিক, সচেতন ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category