• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহ গ্রেফতার- ৩, চিলমারীতে ব্রহ্মপুত্রে ভাঙ্গন রোধে দ্রুত স্থায়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ৪০ বিঘার মাছের খামারে বদলে দিচ্ছেন সম্ভাবনার গল্প: সফল উদ্যোক্তা রতন রেজাউল সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পরকীয়ার সন্দেহে চরম নিষ্ঠুরতা! ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টা, স্ত্রী আটক অবহেলায় ধুঁকছে ঝালকাঠী–নবগ্রাম সড়কের সেতু, বড় দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, একাধিক অঞ্চলে সুনামি সতর্কতা সাড়ে ৭ বছরে সড়কে ঝরল ৭,৩৬৪ শিক্ষার্থীর প্রাণ, সবচেয়ে বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় নাগেশ্বরীতে এসআইকে ঘিরে পাল্টাপাল্টি মানববন্ধন নাগেশ্বরীতে ঘুষের অফার প্রত্যাখ্যান করায় এসআইকে হয়রানির অভিযোগ

বরিশালে নাহিদ ইসলাম: ‘সংবিধান সংশোধনের প্রহসন এদেশের জনগণ মেনে নেবে না’

প্রথম টিভি ডেক্স রিপোর্ট / ১১ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালে এগারো দলীয় জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, সরকার যদি গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে তারা গণআন্দোলনসহ আরও কঠোর কর্মসূচির পথে যেতে বাধ্য হবেন।

নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর সমালোচনা করে অভিযোগ করেন, গণভোটে জনগণের রায় পাওয়ার পরও জুলাই সনদ বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

তিনি আরও বলেন, “সংবিধান সংশোধনের নামে যে প্রহসন সরকার করছে, তা এদেশের জনগণ মেনে নেবে না।”

বিএনপির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দলটি গণতান্ত্রিক সংস্কারের পরিবর্তে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করছে। পাশাপাশি কর্মসংস্থান, বিদ্যুৎ, সীমান্ত নিরাপত্তা, চাঁদাবাজি ও দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

কোটা আন্দোলনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার পর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান এবং শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু এমপি, এনপিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীনসহ এগারো দলীয় জোটের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category