• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ডিএমএফ পেশাজীবীদের নিয়োগ, উচ্চশিক্ষা ও পদোন্নতির সুযোগ নিশ্চিতের দাবি উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন আবারো ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ উলিপুরে বিয়ের আসরে প্রেমিক আটক অপবাদ সইতে নাপেরে নারীর আত্মহত্যা ‎কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭ কুড়িগ্রামে ফুল এর আয়োজনে “সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২৫” অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে নিজের বাসের চাপায় মালিক নিহত গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জন গ্রেফতার।মোট গ্রেফতার ২৫

বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০ বছর পূর্তি উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা

কুড়িগ্রাম প্রতিনিধি / ১৪৫ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জনাব অমুল্য কুমার সরকার এবং সভা সঞ্চালনা করেন জনাব রফিকুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ আনছার, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক মামুনুর রশীদ, যুবনেতা আহসানুল ইসলাম, যুবনেতা আশীষ নারায়ন সরকার ও যুবনেতা মিলন কুমার সেন।

বক্তারা যুব ইউনিয়নের ৫০ বছরের সংগ্রাম ও ঐতিহ্য তুলে ধরে বলেন, “শিক্ষা-কাজ-জাতীয় সম্পদ-সার্বভৌমত্ব রক্ষা – মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই” এ যুব ইউনিয়ন সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা দেশের তরুণ সমাজকে বৈষম্য, দুর্নীতি ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০ বছর পূর্তির স্লোগান “লড়াই চলছে লড়াই চলবে, বিজয় আমাদের হবেই” উচ্চারিত হয়।

সভা শেষে নেতৃবৃন্দ ৫০ বছর পূর্তির পোস্টার ও ব্যানার সামনে রেখে ফটোসেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category