• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন’ বালুর ট্রাকে আটকালো না এনসিপি,ব্যারিকেড সরিয়েই এগোল এনসিপির বহর বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে নাগেশ্বরীতে সংবাদ সম্মেলন ভারতীয় গরুর নিলামকে কেন্দ্র করে রৌমারীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার, ৭৮০ কেজি ‘কিউ’ আনারস এলো বাংলাদেশে মোস্তাফিজুর রহমান মোস্তফা: কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে রাজনৈতিক পথচলা বিএনপিকে দুর্বল করতে একাত্তরের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র লিপ্ত: টুকু ঠোঁট রাঙানোর রঙিন গল্প: আজ বিশ্ব লিপস্টিক দিবস আঞ্চলিক সহযোগিতায় নতুন আশার বার্তা, সার্ক সক্রিয় করতে একমত বাংলাদেশ-নেপাল

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা নিবন্ধনে , আটপাড়ায় শতাধিক মানুষের অংশগ্রহণ

কামরুন্নাহার সুইটি - নেত্রকোণা জেলা প্রতিনিধি / ২৮ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মানবসেবার অঙ্গীকার নিয়ে নেত্রকোণার আটপাড়া উপজেলার ৭ নং সুখারী ইউনিয়নের বাউসা বাজারে সুখারী রক্তবিন্দু ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ক্যাম্পিংয়ে শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি নতুন স্বেচ্ছায় রক্তদাতাদের নিবন্ধন করা হয়, যাতে ভবিষ্যতে জরুরি প্রয়োজনে দ্রুত রক্ত সংগ্রহ করা সম্ভব হয়।

এ সময় ফাউন্ডেশনের সদস্যরা সাধারণ মানুষের মাঝে রক্তদান বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। তারা রক্তদানের উপকারিতা, নিরাপদ রক্তদানের নিয়ম, রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় কি না, কতদিন পরপর রক্ত দেওয়া যায় এবং একজন রক্তদাতার একটি ব্যাগ রক্ত কীভাবে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে—এসব বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন।

মানবসেবার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়। আয়োজকরা জানান, মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেও তারা নিয়মিত কাজ করে যাবেন।

সুখারী রক্তবিন্দু ফাউন্ডেশনের সদস্যরা বলেন, স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে এবং নিরাপদ রক্তের সংকট দূর করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও নিয়মিত বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদাতা নিবন্ধন, সচেতনতামূলক কার্যক্রম এবং মানবিক সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সুখারী রক্তবিন্দু ফাউন্ডেশনের সকল সদস্য, স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানবিক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অংশগ্রহণকারীরা ফাউন্ডেশনের এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category