• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন’ বালুর ট্রাকে আটকালো না এনসিপি,ব্যারিকেড সরিয়েই এগোল এনসিপির বহর বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে নাগেশ্বরীতে সংবাদ সম্মেলন ভারতীয় গরুর নিলামকে কেন্দ্র করে রৌমারীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার, ৭৮০ কেজি ‘কিউ’ আনারস এলো বাংলাদেশে মোস্তাফিজুর রহমান মোস্তফা: কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে রাজনৈতিক পথচলা বিএনপিকে দুর্বল করতে একাত্তরের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র লিপ্ত: টুকু ঠোঁট রাঙানোর রঙিন গল্প: আজ বিশ্ব লিপস্টিক দিবস আঞ্চলিক সহযোগিতায় নতুন আশার বার্তা, সার্ক সক্রিয় করতে একমত বাংলাদেশ-নেপাল

ভুরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান এমপি আনোয়ারুল ইসলামের

সুমন চৌধুরী / ৪৩ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬
ভুরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান এমপি আনোয়ারুল ইসলামের

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী বাজারের ফকিরহাটি পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক কাপড়ের দোকানসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ।
শনিবার ভোর আনুমানিক সকাল ৬টার দিকে সংঘটিত এ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ীদের দীর্ঘদিনের কষ্টার্জিত পুঁজি, মালামাল ও স্বপ্ন আগুনে ভস্মীভূত হয়ে যায় বলে জানা গেছে।
এক বিবৃতিতে সংসদ সদস্য বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবার একা নন। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ দ্রুত নিরূপণ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য আশা প্রকাশ করেন, সরকার, প্রশাসন এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন।
এদিকে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।
আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ী ও তাদের পরিবারকে এই দুর্যোগ কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দান করুন—এমন প্রার্থনা জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category