• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডিএমএফ পেশাজীবীদের নিয়োগ, উচ্চশিক্ষা ও পদোন্নতির সুযোগ নিশ্চিতের দাবি উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন আবারো ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ উলিপুরে বিয়ের আসরে প্রেমিক আটক অপবাদ সইতে নাপেরে নারীর আত্মহত্যা ‎কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭ কুড়িগ্রামে ফুল এর আয়োজনে “সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২৫” অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে নিজের বাসের চাপায় মালিক নিহত গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জন গ্রেফতার।মোট গ্রেফতার ২৫

মোস্তাফিজার রহমান মোস্তফাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, আইনি ব্যবস্থা গ্রহণের দাবি বিএনপি নেতাকর্মীদের

কুড়িগ্রাম - জেলা প্রতিনিধি / ২৪৬ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
তাদের দাবি, একাধিক ফেক আইডি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।
নেতাকর্মীরা বলেন, মোস্তাফিজার রহমান মোস্তফা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।
তারা আরও বলেন, এসব কর্মকাণ্ড শুধু ব্যক্তি বা দলীয় ভাবমূর্তিকেই নয়, বরং রাজনৈতিক পরিবেশকেও অস্থিতিশীল করার অপচেষ্টা। তাই দ্রুত সময়ের মধ্যে ফেক আইডি শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
এ ঘটনায় তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা বা ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ও আইনগত—উভয়ভাবেই কঠোর অবস্থান নেওয়া হবে।
নেতাকর্মীদের ভাষ্য, “মিথ্যা ও বিভ্রান্তি ছড়িয়ে কখনোই জনগণের আস্থা অর্জন করা যায় না। আমরা ঐক্যবদ্ধভাবে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category