• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডিএমএফ পেশাজীবীদের নিয়োগ, উচ্চশিক্ষা ও পদোন্নতির সুযোগ নিশ্চিতের দাবি উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন আবারো ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ উলিপুরে বিয়ের আসরে প্রেমিক আটক অপবাদ সইতে নাপেরে নারীর আত্মহত্যা ‎কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭ কুড়িগ্রামে ফুল এর আয়োজনে “সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২৫” অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে নিজের বাসের চাপায় মালিক নিহত গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জন গ্রেফতার।মোট গ্রেফতার ২৫

রাষ্ট্র ও রাজনৈতিক দলের পার্থক্য নিয়ে আমিমুল ইহছানের বক্তব্য

সুমন চৌধুরী / ১১১ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সরকার ও রাজনৈতিক দলের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেছেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আমিমুল ইহছান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ যে রাজনৈতিক দলকে ম্যান্ডেট দেয়, সেই দল সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। তবে সরকার গঠনকারী রাজনৈতিক দল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কখনোই এক বিষয় নয়।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল তার সদস্য, কর্মী-সমর্থক ও দলীয় কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়। অন্যদিকে রাষ্ট্র হলো সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, যার মালিক দেশের জনগণ। সরকার কেবল জনগণের পক্ষ থেকে সাময়িকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে।
আমিমুল ইহছান আরও বলেন, সরকারি অফিস, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের সম্পদ নয়; এগুলো রাষ্ট্রের সম্পদ। তাই ক্ষমতায় থাকা দল রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু রাষ্ট্রকে দলীয়করণ করা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।
তিনি সতর্ক করে বলেন, যখন রাষ্ট্র ও দলের সীমারেখা অস্পষ্ট হয়ে যায়, তখন প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয় প্রভাবের মধ্যে পড়ে। এর ফলে গণতন্ত্র দুর্বল হয় এবং রাষ্ট্রের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়।
তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক দল ক্ষমতায় আসে এবং যায়, কিন্তু রাষ্ট্র ও দেশ স্থায়ী। তাই রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বক্তব্যের শেষাংশে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি উক্তি তুলে ধরে বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।” এই নীতিকে ধারণ করেই রাষ্ট্র ও গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category