• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডিএমএফ পেশাজীবীদের নিয়োগ, উচ্চশিক্ষা ও পদোন্নতির সুযোগ নিশ্চিতের দাবি উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন আবারো ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ উলিপুরে বিয়ের আসরে প্রেমিক আটক অপবাদ সইতে নাপেরে নারীর আত্মহত্যা ‎কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭ কুড়িগ্রামে ফুল এর আয়োজনে “সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২৫” অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে নিজের বাসের চাপায় মালিক নিহত গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জন গ্রেফতার।মোট গ্রেফতার ২৫

সরকারের ৫ মাস পূর্তি: পাঁচ খাতে অর্জনের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের

প্রথম টিভি ডেক্স রিপোর্ট / ৭০ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয় সরকারের বিভিন্ন খাতে অর্জন ও উদ্যোগ তুলে ধরেছে।

শনিবার (১৮ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহ্‌দী আমিন লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

বক্তব্যে তিনি বলেন, গত পাঁচ মাসে সরকার জনগণের আস্থা অর্জন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা, জনকল্যাণমূলক কর্মসূচি, প্রশাসনিক সংস্কার এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

সংবাদ সম্মেলনে সরকারের দাবি অনুযায়ী, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে একাধিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং বন্যাদুর্গত মানুষের সহায়তায় পদক্ষেপ নেওয়ার কথাও তুলে ধরা হয়।

মুখপাত্র আরও বলেন, সরকার আগামী দিনগুলোতেও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করে যাবে।

সংবাদ সম্মেলনের শুরুতে তিনি জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করেন এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category