• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডিএমএফ পেশাজীবীদের নিয়োগ, উচ্চশিক্ষা ও পদোন্নতির সুযোগ নিশ্চিতের দাবি উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন আবারো ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ উলিপুরে বিয়ের আসরে প্রেমিক আটক অপবাদ সইতে নাপেরে নারীর আত্মহত্যা ‎কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭ কুড়িগ্রামে ফুল এর আয়োজনে “সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২৫” অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে নিজের বাসের চাপায় মালিক নিহত গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জন গ্রেফতার।মোট গ্রেফতার ২৫

সাভারে প্রাইভেট হাসপাতালে অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু

মোঃ লাবিব হাসান / ৪৪ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ঢাকার সাভারে নাকের পলিপাসের অস্ত্রোপচারের পর আব্রাহাম (১১) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছেন নিহতের স্বজনরা।

বুধবার দুপুরে সাভারের গেন্ডা এলাকার আব্বাস স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে এ ঘটনা ঘটে। নিহত আব্রাহাম মানিকগঞ্জের সিংগাইর থানার মানিকনগর এলাকার আলামিনের ছেলে।

পরিবারের সদস্যদের দাবি, নাকের পলিপাসের অস্ত্রোপচারের জন্য দুপুরে শিশুটিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক সুমন হোসাইন তার অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর শিশুটির অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তার মৃত্যু হয় বলে অভিযোগ স্বজনদের।

পরে শিশুটিকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনরা আব্বাস স্পেশালাইজড হাসপাতালটিতে ভাঙচুর চালান। এ সময় হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাউকে সেখানে পাওয়া যায়নি বলে জানা গেছে।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনো অবহেলা ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category