• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ ফুলবাড়িতে একসময় জমিদারদের রাজত্ব, আজ ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত পিরোজপুরে ঢাকাগামী ৪ পরিবহনের কাউন্টার বন্ধ করে দেওয়ার অভিযোগ ‘দেশ থেকে বিশ্বমঞ্চ’ স্লোগানে সেন্ট্রাল টিভি’র নেতৃত্বে তরুণ গণমাধ্যম উদ্যোক্তা নিরব ইসলাম শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান ও সুন্দর ক্যাম্পাসের ভূয়সী প্রশংসায় ভূরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদ স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জে জনজীবন চট্টগ্রামে যুবদলের মিছিলে যুবলীগের হামলা, আহত ১০ আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম মানুষ কেন ধীরে ধীরে কাছের মানুষদের থেকে দূরে সরে যায়?

স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জে জনজীবন

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি / ১৯ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কয়েক দিনের সংহিসতার পর গোপালগঞ্জে জনজীবন স্বভাবিক হতে শুরু করেছে। রাত থেকে কোথাও নতুন করে কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। জেলার আইনশৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন করে ২ প্লাটুন বিজিবিসহ ২৯ প্লাটুন ও ৭ প্লাটুনসহ মোট ১৫ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন করা হয়েছে।

জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সকাল থেকেই জেলার সড়ক গুলোতে চলছে রিক্সা ও ইজিবাইকসহ সব ধরনের যানবাহন।শহরের বাজারগুলো খুলেছে সব ধরনের দোকানপাট। বাজারগুলোতে বেড়েছে সাধারন মানুষের ভীড়।

এদিকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হলেও ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা এবং গোপালগঞ্জ-রাজশাহী-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জেলার সার্বিক পরিস্থিত বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল ২২ নভেম্বর থেকে ক্লাশ ও পরীক্ষা অনিদৃষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।

পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম বন্ধ রয়েছে।গতকাল জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন তিন বাহিনীর প্রধান। শহরের প্রধান সড়কে আইনশৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখো গেছে। তবে গত দুদিন ধরে জেলায় কোথাও নাশকতার খবর পাওয়া যায়নি।

আরো ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

এদিকে, গোপালগঞ্জে নতুন করে ২৬ প্লাটুনসহ মোট ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন। ২৬ প্লাটুন আজ সন্ধ্যার মধ্যে গোপালগঞ্জ পৌঁছাবে বলে জানিয়েছেন- বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category