• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ২ কোটি ২৮ লাখ টাকার বরাদ্দ অনুমোদন কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটে র‍্যাগ ডে উদযাপন, বিদায় নিলেন ৪র্থ ব্যাচের শিক্ষার্থীরা রাজনৈতিক উত্তাপে অনিদ্দিষ্ট কালের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত, গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কুড়িগ্রামে কৃষক সেমিনার অনুষ্ঠিত শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ঢাকায় কবি নজরুল সরকারি কলেজের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ৩ শ্রমিকলীগ নেতা আটকের পর ভূরুঙ্গামারী থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আকাশে তারার চেয়ে স্যাটেলাইটই বেশি, উদ্বেগে জ্যোতির্বিজ্ঞানীরা টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন নারী চুলা জ্বালাতেই ভয়াবহ আগুন, ফতুল্লায় স্বামীর মৃত্যু; আইসিইউতে স্ত্রী

আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম

নিজস্ব প্রতিবেদক / ১৮ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী রাজনৈতিক দল আখ্যা দিয়ে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে দলটিকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২১ নভেম্বর) রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের স্মৃতি রক্ষার্থে নবনামকরণ করা ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ ও ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শহীদ আবু সাঈদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তাঁর স্মৃতিবিজড়িত এ দুটি ক্রীড়া স্থাপনা রংপুরের ক্রীড়াঙ্গনের বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে তাঁর বীরত্ব ও আত্মত্যাগের স্মারক হয়ে থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে দলটিকে চিরতরে নিষিদ্ধ করার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম। এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানসহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সুধীজন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন ও নামফলক উন্মোচন শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category