• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বাস্তবায়নে আলোচনা সভা কুড়িগ্রামের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ২ কোটি ২৮ লাখ টাকার বরাদ্দ অনুমোদন কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটে র‍্যাগ ডে উদযাপন, বিদায় নিলেন ৪র্থ ব্যাচের শিক্ষার্থীরা রাজনৈতিক উত্তাপে অনিদ্দিষ্ট কালের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত, গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কুড়িগ্রামে কৃষক সেমিনার অনুষ্ঠিত শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ঢাকায় কবি নজরুল সরকারি কলেজের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ৩ শ্রমিকলীগ নেতা আটকের পর ভূরুঙ্গামারী থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আকাশে তারার চেয়ে স্যাটেলাইটই বেশি, উদ্বেগে জ্যোতির্বিজ্ঞানীরা টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন নারী

কুড়িগ্রামের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ২ কোটি ২৮ লাখ টাকার বরাদ্দ অনুমোদন

কুড়িগ্রাম প্রতিনিধি / ৯ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের শিক্ষা খাতের অবকাঠামোগত উন্নয়নে জেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও সংস্কারকাজের জন্য ২ কোটি ২৮ লাখ টাকার সরকারি বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার এসব শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকাজে এ অর্থ ব্যয় করা হবে।

জানা গেছে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, কুড়িগ্রামের কৃতী সন্তান রুহুল কবির রিজভীর সুপারিশ এবং কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের ডিও লেটার ও উদ্যোগের মাধ্যমে এ বরাদ্দ অনুমোদিত হয়েছে।

বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—মজিদা আদর্শ ডিগ্রি কলেজে ৩০ লাখ, করিমের খামার উচ্চ বিদ্যালয়ে ১২ লাখ, পাঁচগাছী মহাবিদ্যালয়ে ১৪ লাখ, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায় ১৫ লাখ, রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে ১৩ লাখ, পান্থাবাড়ী বালাকান্দি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ১৭ লাখ, দাসিয়ারছড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫ লাখ, কাঠালবাড়ি মহিউছছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসায় ১৬ লাখ, হরিশ্বর উচ্চ বিদ্যালয়ে ১৮ লাখ, কালুয়ারচর কুদ্দুসিয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় ১৭ লাখ, রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজে ১৫ লাখ, ঘোগাদাহ উচ্চ বিদ্যালয়ে ১৬ লাখ, যাত্রাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ১২ লাখ এবং জোতগোবদ্ধন আবু হোসেন সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় ১৮ লাখ টাকা।

মোট ২ কোটি ২৮ লাখ টাকার এ বরাদ্দের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত মেরামত ও সংস্কারকাজ বাস্তবায়িত হবে। এতে শিক্ষার্থীদের জন্য উন্নত ও নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, বরাদ্দের অর্থ যথাযথভাবে কাজে লাগানো হলে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category