• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বাস্তবায়নে আলোচনা সভা কুড়িগ্রামের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ২ কোটি ২৮ লাখ টাকার বরাদ্দ অনুমোদন কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটে র‍্যাগ ডে উদযাপন, বিদায় নিলেন ৪র্থ ব্যাচের শিক্ষার্থীরা রাজনৈতিক উত্তাপে অনিদ্দিষ্ট কালের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত, গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কুড়িগ্রামে কৃষক সেমিনার অনুষ্ঠিত শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ঢাকায় কবি নজরুল সরকারি কলেজের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ৩ শ্রমিকলীগ নেতা আটকের পর ভূরুঙ্গামারী থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আকাশে তারার চেয়ে স্যাটেলাইটই বেশি, উদ্বেগে জ্যোতির্বিজ্ঞানীরা টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন নারী

কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটে র‍্যাগ ডে উদযাপন, বিদায় নিলেন ৪র্থ ব্যাচের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক / ১৩ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উৎসর্গ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ৪র্থ ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘র‍্যাগ ডে-২০২৬’।

অনুষ্ঠানটি ফুল ও রঙিন বেলুনে সাজানো মনোরম মঞ্চে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়। এ সময় সাদা টি-শার্ট পরিহিত শিক্ষার্থীরা একে অপরের শার্টে শুভেচ্ছাবার্তা ও স্মৃতিমাখা নানা কথা লিখে দেন। কেউ সবুজ, কেউ গোলাপি পোশাকে সেজে দিনটিকে আরও রঙিন করে তোলেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান খোরশেদ আলম শিক্ষার্থীদের ভর্তির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত নানা স্মৃতির কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের পথচলা সুন্দর ও সফল হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রশাসনিক কর্মকর্তা ঈশা মাহমুদ শিক্ষার্থীদের ভর্তির শুরু থেকে শেষ দিন পর্যন্ত তাঁদের সঙ্গে কাটানো সময়, শাসন, ভালোবাসা ও বিভিন্ন অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন। তিনিও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও আশীর্বাদ করেন। অন্যদিকে শিক্ষার্থীরাও তাঁদের কলেজজীবনের হাসি-কান্না, আনন্দ-বেদনা ও নানা স্মরণীয় মুহূর্তের কথা তুলে ধরেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিনব্যাপী আয়োজনে ছবি তোলা, গল্প, খুনসুটি ও স্মৃতিচারণে মেতে ওঠেন শিক্ষার্থীরা। দীর্ঘদিনের একসঙ্গে পথচলার স্মৃতি আর নতুন জীবনে পদার্পণের প্রত্যাশায় আবেগঘন হয়ে ওঠে পুরো আয়োজন।

সবশেষে পারস্পরিক শুভেচ্ছা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনার মধ্য দিয়ে শেষ হয় উৎসর্গ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের ৪র্থ ব্যাচের বিদায়ী র‍্যাগ ডে-২০২৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category