• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Headline
*ভূরুঙ্গামারীতে সোনার হাট ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতি, অল্প বৃষ্টিতেই ব্লক ধ্বসে বিপন্ন রাস্তা!** স্বাস্থ্য মন্ত্রীর কাছে SACMO নিয়োগ পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা রংপুরে হাতুড়িপেটায় কর্মচারী নিহত, অভিযুক্ত আটক আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে নাগেশ্বরীতে কৃষক গ্রুপ গঠন ময়মনসিংহে বিশ্বকাপ খেলা দেখতে মধ্যরাতে মানুষের ঢল সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা সভা অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু নেত্রকোণায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা

সুমন চৌধুরী / ১৬ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন স্বেচ্ছাসেবক শক্তি-র কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মোঃ তাজুল ইসলাম তাজ-কে আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় মোঃ তাজুল ইসলাম তাজ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “আমাকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করায় সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ড. আতিকুর রহমান মোজাহিদ মহোদয়কে, যিনি আমার প্রতি আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন।”
তিনি আরও বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং কুড়িগ্রাম জেলায় স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করবেন।
নবগঠিত আংশিক কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে স্বেচ্ছাসেবক শক্তির কার্যক্রম আরও বেগবান হবে এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category