• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Headline
আল-হাসানা যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো নূরুল আমিন পেলেন নতুন ঘর, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভূরুঙ্গামারী – ঢাকাগামী বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। আয়োজনেঃ ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণ। ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই: ভূরুঙ্গামারীতে অন্তর ও মাসুদ গ্রেফতার চোরা-চালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লেংগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর রাজনীতিতে নতুন সমীকরণ: মিজানুর রহমান মিজানকে ঘিরে আলোচনা, পরিবর্তন নাকি রাজনৈতিক কৌশল? টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে মদ-গাঁজাসহ আটক ৪ কুড়িগ্রামে আত্মপ্রকাশ করলো ‘ভূমি মালিক সমিতি’ নেত্রকোণায় ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা, অংশ নেয় ড্রাক বাইক ও বিভিন্ন গাড়ি ০৩ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন আজিজুল হক আবির

বিশ্ব পরিবেশ দিবস ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুড়িগ্রাম জেলার ৫ বছর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক / ৩০ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) কুড়িগ্রাম জেলার ৫ বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ, তৃষ্ণার্ত মানুষের মাঝে সেলাইন পানি বিতরণ এবং কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) আয়োজিত এ কর্মসূচিতে ভিবিডি কুড়িগ্রাম জেলার স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে কর্মসূচির শুরুতে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

পরে প্রচণ্ড গরমে পথচারী, শ্রমজীবী ও তৃষ্ণার্ত মানুষের মাঝে সেলাইন পানি বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবীদের এ মানবিক উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়। উপকারভোগীরা এমন উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুড়িগ্রাম জেলার ৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। এ সময় সংগঠনের পথচলার বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয় এবং আগামী দিনগুলোতে আরও বৃহত্তর পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠার পর থেকে ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুড়িগ্রাম জেলা বিভিন্ন সামাজিক, মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষা, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং যুব সমাজকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সংগঠনটি কাজ করে যাবে।

কর্মসূচিতে ভিবিডি কুড়িগ্রাম জেলার সদস্য, স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category