সামাজিক ও মানবিক সেবামূলক সংগঠন আল-হাসানা যুব উন্নয়ন ফাউন্ডেশন এর আয়োজনে আগামী ১৫ জুন ২০২৬ (সোমবার) একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংগঠন সূত্রে জানা যায়, কুড়িগ্রামের গাছপাড়ী দারুস সুন্নত দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্প পরিচালিত হবে। এতে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।
মেডিকেল ক্যাম্পে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ (ব্লাড প্রেসার) পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, ওজন নির্ণয় এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রদান করা হবে। আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আল-হাসানা যুব উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল শ্রেণি-পেশার মানুষকে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করে সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, আল-হাসানা যুব উন্নয়ন ফাউন্ডেশন যুব সমাজের সুন্দর, কল্যাণকর ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনকল্যাণে কাজ করে যাচ্ছে।