• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
Headline
স্বাস্থ্য মন্ত্রীর কাছে SACMO নিয়োগ পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা রংপুরে হাতুড়িপেটায় কর্মচারী নিহত, অভিযুক্ত আটক আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে নাগেশ্বরীতে কৃষক গ্রুপ গঠন ময়মনসিংহে বিশ্বকাপ খেলা দেখতে মধ্যরাতে মানুষের ঢল সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা সভা অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু নেত্রকোণায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়

রংপুরে হাতুড়িপেটায় কর্মচারী নিহত, অভিযুক্ত আটক

আপেল মাহমুদ / ১৬ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

রংপুর মহানগরীর খামার মোড় এলাকায় চায়ের দোকানের এক কর্মচারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাওন (নিহত) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খামার মোড় এলাকার একটি চায়ের দোকানে সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত হন শাওন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযান চালায় রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। প্রাথমিক তথ্যমতে, অভিযুক্ত ব্যক্তি চায়ের দোকান মালিকের ছেলে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category