• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রাম পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা মোঃ মাসুম মিয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ‘প্রথম টিভি’র চেয়ারম্যান মোঃ মোহতাসিম বিল্লাহ এনসিপি ও জাতীয় যুবশক্তি থেকে পদত্যাগ করলেন এম. রশিদ আলী শেষ মুহূর্তের পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় ভালো নেই কামারপল্লী, ঈদ সামনে রেখেও কাজ কম ভূরুঙ্গামারীর কামারদের কুড়িগ্রাম পার্লামেন্টের নাগরিক সংলাপ অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু কুড়িগ্রাম জেলা বিএনপি’র প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগটি ভিত্তিহীন। ৭ বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের মামলা আইনের শাসন কোথায় কুড়িগ্রামে ল্যাম্পপোস্ট বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু

ছাতকে নিজ কাকুরা গ্রামে সংবর্ধিত হলেন সাংবাদিক শামীম তালুকদার

নিজস্ব প্রতিবেদন / ১২০ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

দৈনিক সময় বাংলাদেশ পত্রিকার সিলেট বিভাগীয় সহ সম্পাদক নির্বাচিত হওয়ায় নিজ এলাকা সুনামগঞ্জের ছাতক উপজেলার কাকুরা গ্রামে সংবর্ধিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক শামীম আহমদ তালুকদার। এ ছাড়াও কর্মজীবনে বিদেশ গমন উপলক্ষে তরুন সমাজ কর্মী নুর হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়।
আজ রবিবার আল এহসান ইসলামি সমাজ কল্যান সংস্থার উদ্যোগে কাকুরা গ্রামে এ সংবর্ধনা সভা অনুষ্টিত হয়।
সংস্থার সভাপতি মাও: মো: ইমাদ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুছ সোহেল এর সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নতুন বাজার আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাও: আব্দুল মতিন আজাদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন, ইয়াছিন বাগ ফাউন্ডেশনের প্রতিষ্টা ও সভাপতি বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট সাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাকুরা জামে মসজিদের ইমাম ও খতিব মাও: আবু জাফর মোহাম্মদ আমিনুল এহসান।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, দৈনিক সময় বাংলাদেশ পত্রিকার সিলেট বিভাগীয় সহ সম্পাদক ও আল এহসান ইসলামি সমাজ কল্যান সংস্থা কাকুরা এর অন্যতম উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক শামীম আহমদ তালুকদার, সংস্থার অন্যতম সদস্য নুর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, নতুন বাজার বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল সালাম, সার্ভেয়ার সৈয়দুর রহমান, ছৈল মিয়া তালুকদার, হাফিজ আবুল লেইচ, ব্যবাসায়ী মজনু মিয়া তালুকদার, আল এহসান ইসলামি সমাজ কল্যান সংস্থা কাকুরা এর সহ-সভাপতি হোসেন আহমদ, শাহীন আহমদ, সদস্য ছায়াদুল ইসলাম, আতিক মিয়া, শহীদ আহমদ, শহিদুল ইসলাম প্রমুখ।
এর আগে সংবর্ধিত অতিথিবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলেদেন অতিথি ও সংস্থার নেতৃবৃন্দ।

শেষে প্রবাসি আনোয়ার হোসেন এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পুর্ব দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। মরহুম ক্বারী আব্দুল্লাহ মিয়া ও সকল মুর্দেগানদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচলানা করেন,নতুন বাজার আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাও: আব্দুল মতিন আজাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category