• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রাম পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা মোঃ মাসুম মিয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ‘প্রথম টিভি’র চেয়ারম্যান মোঃ মোহতাসিম বিল্লাহ এনসিপি ও জাতীয় যুবশক্তি থেকে পদত্যাগ করলেন এম. রশিদ আলী শেষ মুহূর্তের পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় ভালো নেই কামারপল্লী, ঈদ সামনে রেখেও কাজ কম ভূরুঙ্গামারীর কামারদের কুড়িগ্রাম পার্লামেন্টের নাগরিক সংলাপ অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু কুড়িগ্রাম জেলা বিএনপি’র প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগটি ভিত্তিহীন। ৭ বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের মামলা আইনের শাসন কোথায় কুড়িগ্রামে ল্যাম্পপোস্ট বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু

কুড়িগ্রামে ল্যাম্পপোস্ট বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু

কুড়িগ্রাম - জেলা প্রতিনিধি / ৫২ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে ইলেকট্রিক ল্যাম্পপোস্টের খুঁটি স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত
হয়েছেন।

সোমবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে ঘোগাদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— হলোখানা ইউনিয়নের মিজানুর রহমান এবং ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চর এলাকার উমেদ আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, ইলেকট্রিক ল্যাম্পপোস্টের খুঁটি বসানোর কাজ চলাকালে অসাবধানতাবশত খুঁটিটি পাশের বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ করলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই কয়েকজন আহত হন।

ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান ও উমেদ আলীকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, নিহত দুইজনই ইলেকট্রিশিয়ান ছিলেন। ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category