• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার ঝিকরগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

লালমনিরহাটে আধুনিক ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার দাবি

Reporter Name / ৪২ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জরুরি মুহূর্তে রক্তের সহজলভ্যতা ও নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করতে লালমনিরহাটে একটি আধুনিক ও জনকল্যাণমুখী ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার দাবি জানিয়েছে রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ঘটনা, প্রসূতি মায়েদের চিকিৎসা, অস্ত্রোপচার, বিভিন্ন জটিল রোগসহ নানা জরুরি চিকিৎসায় সময়মতো রক্তের প্রয়োজন হয়। কিন্তু প্রয়োজনের মুহূর্তে রক্ত সংগ্রহ করতে গিয়ে রোগীর স্বজনদের বিভিন্ন ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয়। এ কারণে জেলায় একটি সুসংগঠিত রক্ত সংগ্রহ, পরীক্ষা, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

সংগঠনটির দাবি, লালমনিরহাটে একটি আধুনিক ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করা হলে জরুরি রোগীদের জন্য দ্রুত রক্তের ব্যবস্থা করা সহজ হবে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের কার্যক্রমকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে নিয়মিত রক্ত সংগ্রহ, পরীক্ষা ও সংরক্ষণ করা সম্ভব হবে।

এ বিষয়ে রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে লালমনিরহাটে একটি আধুনিক ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “জরুরি মুহূর্তে রক্তের অভাবে যেন কোনো মানুষের জীবন ঝুঁকির মুখে না পড়ে—এ লক্ষ্যেই লালমনিরহাটে একটি আধুনিক ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।”

রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন
তিনদিঘী, মাঝাপাড়া, সদর, লালমনিরহাট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category