• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক, উত্তাল গাজীপুর-মিরপুর; বন্ধ শতাধিক কারখানা রৌমারীতে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড গণমাধ্যমকে দ্বিখণ্ডিত গণতন্ত্র ও সার্বভৌমত্বে আঘাত: থামাতে রংপুর সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ এক-দুই বিষয়ে ফেল করলেও ডিসেম্বরেই আবার পরীক্ষার সুযোগ গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালক নিহত গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের অনুষ্ঠান শুরু লং মার্চের পথসভায় জমায়াতের আমির বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য নাগেশ্বরীতে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশু হাসানুরের, এক লাখ টাকায় রফাদফার অভিযোগ ১১ দলের লংমার্চ আ.লীগের শক্ত ঘাঁটি গোপালগঞ্জ যা বললেন জামায়াত আমির নাগেশ্বরীর তিন কলেজে সবাই অকৃতকার্য

কাশিপুরে মাদকবিরোধী অভিযান, ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

কুড়িগ্রাম প্রতিনিধি / ১৪৩ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কাশিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধর্মপুর এলাকায় মো. জাহিদুর রহমান ওরফে আঙ্গুরের বসতবাড়িতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের হেফাজত থেকে ২৫ কেজি গাঁজা, ১৬ বোতল স্কাপ, একটি বাটন মোবাইল ফোন, দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

অভিযানকালে মাদকদ্রব্য বিক্রির প্রস্তুতি নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জাহিদুর রহমান ওরফে আঙ্গুর (২৮), পিতা মো. খলিলুর রহমান; মো. মোস্তফা কামাল (৩৮), পিতা মো. মুসলিম উদ্দিন; মোজাম্মেল হক (৪৩), পিতা মৃত সৈয়দ আলী; এবং মো. হযরত আলী (২৯), পিতা মো. মোসলেম উদ্দিন।

ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে। তবে উদ্ধারকৃত মাদক ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category