পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাগেশ্বরী পৌরসভার ২নং ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সোহেল রানা (বি.এ অনার্স)।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এ কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, নাগেশ্বরী পৌরসভার ২নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। ন্যায়ের পক্ষে অঙ্গীকার এবং উন্নয়নের প্রত্যয়ে জনগণের পাশে থেকে কাজ করার আশ্বাস দেন তিনি।
মোঃ সোহেল রানা জানান, ওয়ার্ডের রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পরিবেশ উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে তিনি অগ্রাধিকার দেবেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন,
“আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। সকলের সম্মিলিত সহযোগিতায় গড়ে উঠবে একটি সুন্দর, আধুনিক ও বাসযোগ্য ২নং ওয়ার্ড।”
সবশেষে তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।