• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শাহীন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা চম্পা সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি: অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে পলাতক ঝিকরগাছায় জামায়াতের উদ্বেগেস্থানীয় সরকার নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  নায়কের হাট দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় ১৬ লাখ টাকার বিনিময়ে গোপনে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার অভিযোগ ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধ,গোডাউন ভেঙে ২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ চিলমারী উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৫৬ জন শিক্ষকের বরণ ও ৫ জন শিক্ষকের বিদায় অনুষ্ঠান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘিরে উত্তেজনা, দুই শিক্ষার্থীকে মারধর পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি কুড়িগ্রামে অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ নবীনদের পদচারণায় মুখর গোবিপ্রবি, বর্ণাঢ্য আয়োজনে বরণ প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে-এস এম জিলানী

নায়কের হাট দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় ১৬ লাখ টাকার বিনিময়ে গোপনে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার অভিযোগ

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় নায়কের হাট দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় ১৬ লাখ টাকার বিনিময়ে গোপনে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে সুপারিনটেনডেন্ট ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। এ নিয়োগে স্বাক্ষর জাল ও ভুয়া রেজুলেশন তৈরির অভিযোগও করেছেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও অভিভাবক সদস্যদের একাংশ। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়

অভিযোগটি নাগেশ্বরী উপজেলার নায়কেরহা ট দারুস সুন্নাত দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট খালেকুজ্জামান ছিদ্দিকী ও সভাপতি আনোয়ার হোসেনের বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে জানতে সুপারিনটেনডেন্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে সভাপতি আনোয়ার হোসেনের দাবি, নিয়ম মেনেই নিয়োগ দেওয়া হয়েছে।

মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, সুপারিনটেনডেন্ট খালেকুজ্জামান ছিদ্দিকী ও সভাপতি আনোয়ার হোসেন তাঁদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে গোপনে প্রক্রিয়া সম্পন্ন করেন। অফিস সহায়ক পদে নিয়োগ পাওয়া নুরুন্নবীর বাবা আব্দুল জলিলের কাছ থেকে এ জন্য ১৬ লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যরা জানান, গত ৬ অক্টোবর নিয়োগের বিষয়টি জানাজানি হলে মাদ্রাসায় ক্ষোভের সৃষ্টি হয়। ওই দিন সুপারিনটেনডেন্টকে মাদ্রাসার কার্যালয়ে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। পরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি আর নিয়মিত মাদ্রাসায় আসছেন না। এমনকি তাঁকে বাড়িতেও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগকারীদের দাবি। তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

গত ৮ অক্টোবর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন শিক্ষক-কর্মচারী ও অভিভাবক সদস্যদের একাংশ।

লিখিত অভিযোগে বলা হয়, নিয়োগসংক্রান্ত রেজুলেশনে তিনজন শিক্ষক প্রতিনিধি ও তিনজন অভিভাবক সদস্যের স্বাক্ষর জাল করা হয়েছে। এ ছাড়া সুপারিনটেনডেন্ট খালেকুজ্জামান ছিদ্দিকী যোগদানের পর থেকে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে আরও প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল মজিদ বলেন, কোনো নিয়মনীতি না মেনে এবং তাঁদের স্বাক্ষর জাল করে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বাতিলের পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে সুপারিনটেনডেন্ট খালেকুজ্জামান ছিদ্দিকীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে মাদ্রাসার সভাপতি আনোয়ার হোসেন জামায়াত নেতা বলেন, গত ২৬ সেপ্টেম্বর নিয়োগ বোর্ড গঠন করে নিয়ম অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বোর্ডে মহাপরিচালকের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

কুড়িগ্রামের জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বর্তমানে নিয়োগপ্রক্রিয়া বন্ধ রয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category