• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ১৪৪ কোটি টাকার চক্ষু হাসপাতালে দুর্নীতির জ্বলন্ত উদাহরণ দেখার কেউ নেই! বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল-এস এম জিলানী মুকসুদপুরে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ভারতে পাচারের আগমুহূর্তে ভোমরা সীমান্ত থেকে গোপালগঞ্জের অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ১ গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক খামারি থেকে চশমা উপহার পেয়ে ফেসবুকে পোস্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামিলি কার্ড দিয়েছে- এস এম জিলানী (এম পি) কচাকাটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণ ও নুরানি ছবক অনুষ্ঠিত রৌমারীতে ৫৩ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুড়িগ্রাম সিটিজেন জার্নালিস্ট ক্লাবের কমিটি গঠন

বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল-এস এম জিলানী

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি / ১৫ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন,
আপনারা জানেন গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়ে ছিলো।বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিলো।

শিক্ষকদেরকে নির্দেশনা দেয়া হয়েছিল যে, খাতায় শিক্ষার্থীরা না লিখলেও যেন তাদেরকে পাশ করিয়ে দেয়া হয়।বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছে। সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আজ শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়ার আরডিএ হলরুমে উপজেলা পৌর ও কলেজ ছাত্রদল আয়োজিত পঞ্চম শ্রেণীর ১৬০ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তি নির্ভর শ্রেণিকক্ষ পরিচালনার জন্য ‘অন টিচার ওয়ান ট্যাব’কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে।

এছাড়াও আগামীতে সারাদেশে ‘মিড ডে মিল’কর্মসূচি চালু ও শিক্ষার্থীদেরকে পোশাক এবং ব্যাগ দেয়ার পরিকল্পনা করছে।

এস এম জিলানী উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী নানা ধরনের পদক্ষেপ নিয়েছে।এই পদক্ষেপের বাহিরে ও আমি এ কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য আমার ব্যক্তি উদ্যোগে কাজ করতে চাই।

আপনার আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। আপনাদের পরামর্শ নিয়ে আমি সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো।

উপজেলা ছাত্রদলের সভাপতি লালন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিলয় হাওলাদার মোস্তফাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category