• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কুড়িগ্রামে ভাঙা বাঁশের সাঁকোয় দুর্ভোগে আট গ্রামের মানুষ, ঝুঁকি নিয়ে পারাপার টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গ্রীন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন মিলি কায়কোবাদ নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার রৌমারীতে ২ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড উলিপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন জয় বাংলা শ্লোগান ৯ শিক্ষার্থীকে টিসি কুড়িগ্রামে ১০১ পিস ইয়াবাসহ জাসাস নেতা লুৎফর গ্রেপ্তার

কুড়িগ্রামে ১০১ পিস ইয়াবাসহ জাসাস নেতা লুৎফর গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ লুৎফর রহমান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার খড়িবাড়ি বাজারের মাদ্রাসা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, খড়িবাড়ি বাজারে ফুলবাড়ী-নাগেশ্বরী পাকা সড়কের পশ্চিম পাশে অবস্থিত লুৎফর রহমানের একটি কনফেকশনারি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ভেতর থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাজনৈতিক পরিচয়ে লুৎফর রহমান ফুলবাড়ী জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এর সাবেক কার্যনির্বাহী সদস্য ছিলেন। মাদকবিরোধী অভিযানে তাঁর গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

গ্রেপ্তার লুৎফর রহমান উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনোয়ার বাড়ি এলাকার বাসিন্দা। তিনি মো. আনোয়ার আলী ওরফে ইমান আলীর ছেলে। অভিযান শেষে তাঁকে ফুলবাড়ী থানায় নেওয়া হয়।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, মাদকসহ একজনকে আটকের বিষয়টি আমি শুনেছি। আমি এই মুহূর্তে স্টেশনে নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category